শিরোনাম ::
“বিআরটিসি চালু করতে যাচ্ছে মহিলাদের জন্য বিশেষ বাস সার্ভিস, চালকও হবেন নারী।”
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২০৯৮ বার পড়া হয়েছে
দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকার ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু করার প্রস্তুতি শুরু করেছে।
বিআরটিসি জানিয়েছে, এই সার্ভিসটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত হবে। বাসের স্টিয়ারিং ধরবেন দক্ষ নারী চালক, এবং সার্ভিসটি পরিচালনায় থাকবেন নারী কন্ডাক্টর ও নারী হেলপার।
ট্যাগস :


























