ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবু’কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু, পরিচিতি ‘কিলার বাবু’, কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার এক সহযোগী লিটনও গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে পঞ্চবটি মোড়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অজ্ঞাত ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষণা করেন। লিটন চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রিয়াজ উদ্দিন বাবু সদর উপজেলার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি পূর্বে এক নারীকে হত্যা করার পর ‘কিলার বাবু’ নামে পরিচিতি লাভ করেন এবং ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের বিভিন্ন এলাকায় ছিনতাই ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় পাঁচটি হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বলেন, হামলাকারীরা এখনো অজ্ঞাত। ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রিয়াজ উদ্দিন বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবু’কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আপডেট সময় : ০২:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬