ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে সেই ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীর স্থানান্তর করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ২১০০ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অর্ডারে বলা হয়েছে, সরকারের ভূমি প্রতিমন্ত্রী ৪ মার্চ সকাল ৯টায় আকস্মিকভাবে অফিস পরিদর্শন করলে কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। এ অবহেলার কারণে প্রশাসনিক পদক্ষেপ হিসেবে তাদের অন্যত্র বদলি করা হয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা প্রশাসকের নির্দেশনায় বলা হয়েছে:

  • সব কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে।

  • সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে।

  • সেবাগ্রহণকারী নাগরিকদের জন্য সেবা মান উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

  • ভূমি সেবার ফি সম্বলিত বিলবোর্ড অফিসের সামনে প্রদর্শন করতে হবে।

  • কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারবে না।

  • অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন ও নিয়মিত মনিটরিং করবেন।

  • দুর্নীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধের পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতে কোনো কর্মকর্তা-কর্মচারী ভূমিসেবা বা সরকারি বিধি-বিধান লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে সেই ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীর স্থানান্তর করা হয়েছে

আপডেট সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬