ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ধর্মতলায় অনশনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটার তালিকা বিতর্কে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্মতলায় অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। তার দাবি, ভোটার তালিকা থেকে অবৈধভাবে ভারতীয় নাগরিকদের নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিজেপি এই প্রক্রিয়া করেছে।

রাজ্যের ৭ কোটি ৬৬ লাখ ভোটারের মধ্যে এবার ৬২ লাখকে বিবেচনাধীন করা হয়েছে, আর ৫৮ লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে, এবং তৃণমূলের পক্ষ থেকে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে কোনও পক্ষই দৃঢ় তথ্য প্রমাণ দিতে পারেনি।

স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়া গণতান্ত্রিক অধিকারকে হুমকির মুখে ফেলছে।

নির্বাচন কমিশন দ্রুত ভোটার তালিকায় বিবেচনাধীন নামের যাচাই প্রক্রিয়া শেষ করতে চাইছে। ২০২৫ সালে বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ৫৩ লাখ ভোটারের নাম বাদ যাওয়ার পরে এই বিতর্ক আরও তীব্র হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ধর্মতলায় অনশনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটার তালিকা বিতর্কে প্রতিবাদ

আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬