শিরোনাম ::
রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুল কাদের মালিতা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) ভোরে ফজরের নামাজ আদায়ের পর আলুকদিয়া তেলপাম্পের কাছে রাস্তা পারাপারের সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন। নিহত আব্দুল কাদের মালিতা আলুকদিয়া গ্রামের চকপাড়া এলাকার বাসিন্দা ও কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি হারু মালিতার ছেলে।
আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আল বেলাল জানান, আব্দুল কাদেরকে ইজিবাইকটি সজোরে ধাক্কা দেয়ার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানজারুল ইসলাম বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ট্যাগস :






















