ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আমাদের সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২০৭৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী সংসদ অধিবেশন জাতিকে আশ্বস্ত করবে। তিনি বলেন, “অতীতে সংসদে যেসব নেতিবাচকতা দেখা দিয়েছে, সেগুলো আমরা মানুষের মনে থেকে মুছে দেব।”

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নতুন সংসদ সদস্যদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, কর্মশালায় সংসদের রুলস অব প্রসিডিউর, পার্লামেন্টারি প্র্যাকটিস, কনফ্লিক্ট অব ইন্টারেস্ট, সংসদের রীতিনীতি ও রেওয়াজসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। এছাড়া সংবিধান, রুলস অব প্রসিডিউর ও সংসদীয় প্রথা এবং শক্তিশালী গণতন্ত্র চর্চার দেশগুলোর কার্যক্রম নিয়েও শিক্ষা দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ নতুন সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “যাদের ভেতরে খারাপ সংস্কৃতি নেই, তারা ভালো শিক্ষা গ্রহণ করবেন। নবীন সদস্যদের সচেতন ও প্রস্তুত করার চেষ্টা করছি।”

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আমাদের সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬