ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মানিকগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণ: ১ নিহত, ৫ আহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা তিন নম্বর ফেরিঘাট এলাকায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে আরিচা ঘাটের বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনে ঘটে এই দুর্ঘটনা। বিস্ফোরণে একটি দোকানঘর ও বিআইডব্লিউটিসি কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বোয়ালী ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নেন, যেখানে কম্প্রেসার মেশিনটি রাখা ছিল। হঠাৎ বিস্ফোরণে ছয়জন আহত হন।

আহতরা হলেন মোহাম্মদ আলী (৫০), সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মণ্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশন আরা বেগম (৫৫) ও জাহাঙ্গীর শিকদার (৪৫)। আহত মোহাম্মদ আলীর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে গুরুতর অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মারা যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবালয় থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মানিকগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণ: ১ নিহত, ৫ আহত

আপডেট সময় : ০৩:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬