ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আরও ৬ মাস কঠিন যুদ্ধ চালানোর সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ২১১৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বর্তমান তীব্রতায় সামরিক অভিযান অব্যাহত রাখার মতো সক্ষমতা ইরানের রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির এক কর্মকর্তার মতে, একই মাত্রার যুদ্ধ পরিস্থিতি অন্তত আরও ছয় মাস ধরে চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে পরিচালিত সামরিক অভিযানের মতো তীব্র যুদ্ধ অন্তত আরও ছয় মাস অব্যাহত রাখার সক্ষমতা রাখে।”

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই মূল্যায়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ভিন্ন অবস্থান তুলে ধরে।

সম্প্রতি ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন, “আমরা যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছি এবং তাদের পুরো অশুভ সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছি।”

উল্লেখ্য, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ইরানের অন্যতম প্রভাবশালী সামরিক বাহিনী। সামরিক ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি দেশটির রাজনীতি, শিক্ষা ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও এই বাহিনীর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আরও ৬ মাস কঠিন যুদ্ধ চালানোর সক্ষমতা আছে ইরানের: আইআরজিসি

আপডেট সময় : ১১:২১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬