ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

অবৈধ মাটি কাটা নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষে আহত ৮

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় পাইন্দং ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—পাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (৩৫), সহসাংগঠনিক সম্পাদক আবুল বশর (৩৬), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য করিম (১৯), আকিব (১৯), নাহিন (২০), ইলিয়াস (৪৪) ও নজরুল (৪০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

ছাত্রদল নেতা রিয়াদ অভিযোগ করেন, বৈঠকের নামে ডেকে তাদের ওপর হকিস্টিক দিয়ে হামলা করা হয়, এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ছাত্রদলের কিছু সদস্য মাদক ও অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী বলেন, পাইন্দং এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ রয়েছে। তবে বৈঠকে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তিনি নিশ্চিত নন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনউদ্দিন চৌধুরী বলেন, অবৈধ কর্মকাণ্ড নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করার কোনো সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অবৈধ মাটি কাটা নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষে আহত ৮

আপডেট সময় : ১১:৩৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬