ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় তিনি মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে ধারাবাহিকভাবে মানহানিকর মন্তব্য ও হুমকি দিয়ে আসছেন।

সর্বশেষ গত ৫ মার্চ ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্য আশরাফুল ইসলাম দেখতে পান, যেখানে মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে, যা মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, মির্জা আব্বাসের সুনাম ক্ষুণ্ন ও রাজনৈতিক ক্যারিয়ারে আঘাত হানার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময় : ১১:৪৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬