ফেনীতে মাবিয়া-নজির ফাউন্ডেশন ও ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে সেহেরি-ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৪:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ২১২৮ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে শারীরিক প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে সেহেরী ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন মাবিয়া নজির ফাউন্ডেশন ও ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটি।
৮ মার্চ রবিবার সেহেরী ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক সাংবাদিক আফতাব মমিন ভূঁঞা। এই সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সংস্থার সভাপতি নাসির উদ্দিন ভুইয়া সবুজ, মাবিয়া নজির ফাউন্ডেশনের পরিচালক দেলোয়ার হোসেন মিজান, সিরাজুল করিম সাজু, ছায়েদুল হক ভুঁইয়া ও নির্বাহি সদস্য শরিফ উদ্দিন।
উল্লেখ্য, মাবিয়া নজির ফাউন্ডেশন ও ডিজএবিলিটি সাপোর্ট সোসাইটির চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার নেতা, আন্তর্জাতিক মাইগ্রেন্ট ফাউন্ডেশন এর মহাসচিব, স্কুল অব লিডারশীপ ইউএসএ ক্যানাডা চ্যাপ্টার এর প্রেসিডেন্ট, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটওয়ারীর সার্বিক সহযোগিতায় আজকে প্রতিবন্ধী ও হতদরিদ্র ৬০ পরিবারের মাঝে সেহেরি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়, এই কার্যক্রম ঈদ পর্যন্ত চলমান থাকবে।






















