ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফ্যামিলি কার্ড প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম শুরু কাল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ২১২০ বার পড়া হয়েছে

ফ্যামিলি-কার্ড

দেশে আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম ধাপে রাজধানীর কড়াইল এলাকায় এই কার্যক্রম চালু করা হবে। সেখানে নারীদের হাতে কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সুবিধাভোগীদের মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তাও পাঠানো হবে।

এ কর্মসূচির বিস্তারিত জানাতে আজ সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে উপস্থিত থাকবেন।

পরীক্ষামূলকভাবে যেসব এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে— রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেলের শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪) এবং বাগানবাড়ি বস্তি এলাকা। এছাড়া রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জেও এই কার্যক্রম চালু হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফ্যামিলি কার্ড প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম শুরু কাল

আপডেট সময় : ১২:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬