৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো
- আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
পাঁচ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—
১. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. তওফিক মাহবুব চৌধুরী, প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি), সারদা, রাজশাহী।
২. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য কুসুম দেওয়ান, অতিরিক্ত আইজি (নৌ পুলিশ), ঢাকা।
৩. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত আইজি (পুলিশ অধিদপ্তর), ঢাকা (টিআর পদে)।
৪. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য মো. আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা; বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৫. বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য আবু হাসান মুহম্মদ তারিক, অতিরিক্ত আইজি (পুলিশ অধিদপ্তর), ঢাকা; বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


























