শিরোনাম ::
হবিগঞ্জে নির্মাণ শ্রমিকের মাথায় ইট পড়ে মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাথায় ইট পড়ার ঘটনায় মকসুদ মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্বগড় মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।
মকসুদ মিয়া উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লার বাসিন্দা। বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মকসুদ মিয়া ও আরও কয়েকজন শ্রমিক ভ্যানগাড়িতে পানি ট্যাংকি ও অন্যান্য মালামাল নিয়ে নবী হোসেন মিয়ার বাড়িতে যান। মালামাল নামানোর সময় দুর্ঘটনাবশত বাড়ির দ্বিতীয় তলা থেকে একটি ইট মাথায় পড়ে মকসুদ মিয়াকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে দ্রুত বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্যাগস :






















