ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল তারা মেনে নিয়েছেন।

ত্রয়োদশ সংসদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “সংসদে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবো। সবকিছুতে বিরোধিতা নয়, আবার অযথা সমর্থনও নয়।”

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকার চাইলে অনেক কিছু করতে পারেন, তবে সংসদে আলোচনার মাধ্যমে এগিয়ে গেলে জাতির উপকার হবে।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ দুবার স্বাধীন হলেও জনগণ এর সুফল পাননি। তিনি বলেন, “দেশের স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি এবং শপথ নিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, সরকার এখনও শপথ নেয়নি।”

জুলাই শহীদদের সম্মান জানিয়ে সংবিধান সংশোধনের বিষয়ে সরকারকে শপথ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্যথায় জুলাই শহীদদের আত্মদান বৃথা হয়ে যাবে।”

জামায়াত আমির আশা প্রকাশ করেন, সংসদের স্পিকার সংবিধান রক্ষা এবং বিরোধী দলকে প্রাপ্য সুযোগ প্রদানে কার্যকর ভূমিকা রাখবেন। তিনি যোগ করেন, “জুলাই প্রস্তাবের বাস্তবায়ন পুরোপুরি চাই; আংশিক নয়, পুরো প্যাকেজ চাই। রাষ্ট্রপতির ভাষণ বিষয়ে আমাদের অবস্থান সময়মতো জাতি জানবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

আপডেট সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬