ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই: ডা. তাহের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ২১১৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে ‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে সংসদে তার ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার দুপুরে সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ডা. তাহের জানান, আগামীকাল সংসদ অধিবেশন বসবে। সেখানে দলের সংসদ সদস্যদের কী ভূমিকা থাকা উচিত—সেই বিষয়ে বৈঠকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সংসদের অধিকাংশ সদস্য নতুন হওয়ায় সংসদের নিয়ম-কানুন, কার্যপ্রণালি ও আচরণবিধি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।

ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। তবে প্রস্তাব উত্থাপনের সময় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির বলেন, তাদের দলের অবস্থান হলো—রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। তিনি দাবি করেন, রাষ্ট্রপতি স্বৈরাচারের সহযোগী ছিলেন। কেন বিএনপি তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, সেটিও তাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়ে দলের চূড়ান্ত অবস্থান আগামীকাল স্পষ্ট করা হবে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই: ডা. তাহের

আপডেট সময় : ০৪:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬