ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে অনুমতি থাকবে: ইরানের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ২০৯০ বার পড়া হয়েছে

ইরানের-রাষ্ট্রদূত। ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী পারাপারে সহায়তা দিতে প্রস্তুত ইরান।

শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়টি তিনি অবগত আছেন। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রীর পক্ষ থেকে ইরান সরকারের কাছে বাংলাদেশের তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপদ চলাচলের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে তিনি ইতোমধ্যে ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বাংলাদেশের কোনো জাহাজ যদি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে সেগুলোকে নিরাপদে পারাপারের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত ‘হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শাহাদাত ও আন্তর্জাতিক আল-কুদস দিবস’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিতে এসে এসব কথা বলেন ইরানের রাষ্ট্রদূত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে কড়াকড়ি আরোপ করেছে তেহরান। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে না পারায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়। ইরান প্রয়োজনে এই প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে অনুমতি থাকবে: ইরানের রাষ্ট্রদূত

আপডেট সময় : ১২:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬