ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ইরান যুদ্ধ ঘিরে ২,৫০০ স্থলসেনা পাঠাল যুক্তরাষ্ট্র

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

চলমান ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র আড়াই হাজার মেরিন সেনা মোতায়েন করতে যাচ্ছে।

জাপানের ওকিনাওয়া থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছে বহুমুখী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি, যেখান থেকেই তারা সরাসরি রণক্ষেত্রে নামতে পারবেন। পরিস্থিতি অনুযায়ী সেনাদের সংকট মোকাবিলা বা ইরানের কোনো কৌশলগত অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যবহার করা হতে পারে।

এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিজের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং যুদ্ধ দ্রুত শেষ করার কোনো পরিকল্পনা নেই।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করলে তেহরান পাল্টা হামলা চালায়। এর ফলে ইরানের লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায়ও ক্ষতি হচ্ছে। পরিস্থিতি কঠিন হওয়ায় যুক্তরাষ্ট্র নতুন করে মেরিন সেনা পাঠাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইরান যুদ্ধ ঘিরে ২,৫০০ স্থলসেনা পাঠাল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬