ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

শনিবার (১৪ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা ধরা পড়লে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঈদকে সামনে রেখে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছাড়বেন, যা ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ। আগামী তিন দিনে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারের সক্ষমতা অনুযায়ী এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।

টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় দেখা যায়নি। যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে যাত্রীচাপ মাঝারি পর্যায়ে রয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ রবিউল আলম জানান, বাস টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। আগে যেখানে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতেন, সেখানে এখন ২৪টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। পাশাপাশি হাইওয়ে পুলিশের টহলও বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, যানজটপ্রবণ এলাকা ও সেতুর কাছাকাছি স্থানে ইফতার সামগ্রী মজুত রাখা হয়েছে, যাতে ইফতারের সময় পথে থাকা যাত্রীরা সমস্যায় না পড়েন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিকটবর্তী হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মহাসড়কে চলমান নির্মাণকাজের মালামাল সরিয়ে নেয়া হয়েছে এবং ঈদের আগে-পরে মোট ১২ দিন পেট্রোল পাম্প খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে।

পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয়ের কথা উল্লেখ করে মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, যাত্রাপথে কোনো অনিয়ম বা অসংগতি চোখে পড়লে তা সংবাদমাধ্যমে তুলে ধরতে। এমন তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

আপডেট সময় : ০৪:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬