ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ২১০২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যত বিরোধী দলের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, জামায়াতে ইসলামী এখন আলাদা করে বিরোধী রাজনীতির নেতৃত্ব দিচ্ছে না। তার দাবি, এনসিপি ও জামায়াত মিলেই বিরোধী রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছে এবং বিভিন্ন ইস্যুতে নেতৃত্ব দিচ্ছে এনসিপি।

তিনি বলেন, অনেকেই মনে করছেন জামায়াত বিভিন্ন বিষয়ে নিজস্ব অবস্থান থেকে কথা বলছে। তবে বাস্তবে এসব বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছে এনসিপি এবং জামায়াত সেই অবস্থান অনুসরণ করছে।

সাম্প্রতিক নির্বাচনের ফলাফল প্রসঙ্গেও কথা বলেন সামান্তা শারমিন। তিনি দাবি করেন, অতীতে কখনো এত ভোট পায়নি জামায়াত। এবারের নির্বাচনে তাদের ভোট ও আসন বৃদ্ধির পেছনে এনসিপির ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি চেষ্টা করেছে যাতে জামায়াত বিরোধী রাজনীতির ধরণ ও দায়িত্ব আরও ভালোভাবে বুঝতে পারে এবং গণতান্ত্রিক কাঠামোর মধ্যে একটি দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে।

এদিকে ১৪তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে জামায়াত–এনসিপি জোটের দাবি, রাষ্ট্রপতি ভাষণ দিতে পারবেন না। অন্যদিকে বিএনপি বলছে, রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

সামান্তা শারমিনের এমন বক্তব্যের পর টকশোর উপস্থাপক প্রশ্ন করেন, তাহলে কি জামায়াত নিজস্বভাবে কোনো বক্তব্য দিচ্ছে না। জবাবে তিনি বলেন, জামায়াত যে বিষয়গুলো নিয়ে কথা বলছে, সেগুলোর নেতৃত্ব আসলে এনসিপিই দিচ্ছে।

এদিকে তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির এক টকশোতে বলেন, সামান্তা শারমিনের বক্তব্যের কারণে তাকে শোকজ করে দল থেকে বহিষ্কার করা উচিত।

তিনি আরও বলেন, যদি এনসিপি এত শক্তিশালী হয়ে থাকে, তাহলে গোপালগঞ্জ থেকে তাদের নিয়ে আসতে সহায়তার প্রয়োজন কেন হয়েছিল। তার অভিযোগ, সামান্তা কোনো না কোনো এজেন্সির হয়ে কথা বলছেন এবং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন

আপডেট সময় : ১২:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬