ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।

তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। পরে বেলা ১১টা ১৭ মিনিটে মির্জা আব্বাসকে নিয়ে সেটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় চার ঘণ্টা যাত্রা শেষে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার কথা রয়েছে।

এর আগে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলা ওই অস্ত্রোপচারের পর রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

আপডেট সময় : ১২:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬