শিরোনাম ::
ঈদ উপলক্ষে পাঁচ কয়েদির সাজা মওকুফ, তাদের মুক্তির আদেশ দেওয়া হয়েছে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৩:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরের শুভ উপলক্ষে রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের আওতায় অর্ধেকের বেশি সাজা ভোগ করা পাঁচ ক’য়েদিকে অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাঁদপুর জেলা কারাগারের আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩) ও মো. নুরুজ্জামান (২৯), এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. আব্দুল করিম (৫৬) শর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে জরিমানাসহ প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ট্যাগস :






















