ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২০৯৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

রোববার (১৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্তরা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রশাসক নিয়োগের ফলে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে হারুনুর রশীদকে নিয়োগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

হারুনুর রশীদ এর আগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হওয়ার আগে তিনি দলটির যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে হারুনুর রশীদ পান ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট। অন্যদিকে জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল ৬২ হাজার ৬০৩ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ

আপডেট সময় : ১১:৪২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬