শিরোনাম ::
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের প্রাণহানি
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে রেললাইন পার হওয়ার সময় নাঈম হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের শাহিন হোসেনের ছেলে।
রবিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে আদমদীঘি সদর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় লোকাল ট্রেনে কাটা পড়ে নাঈম হোসেন ঘটনাস্থলেই মারা যান। তিনি দিনমজুরের কাজ করতেন।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগস :






















