শিরোনাম ::
র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবীব পলাশ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ২১৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মো. আহসান হাবীব পলাশ র্যাবের প্রধান হিসেবে এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
ট্যাগস :


























