শিরোনাম ::
নতুন পুলিশ সুপার নিয়োগ পেল তিন জেলা
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
সরকার খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়ন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের বিস্তারিত অনুযায়ী, মাগুরার নতুন পুলিশ সুপার হলেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন, মাদারীপুরের দায়িত্বে পাঠানো হয়েছে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে, এবং খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির মোরতোজা আলী খান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ট্যাগস :


























