নির্বাচন নিয়ে জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি
- আপডেট সময় : ০২:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা যে নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছি, তাতে আমি আনন্দিত। সবচেয়ে বেশি আনন্দের কারণ হলো জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হয়েছে।
সোমবার (১৬ মার্চ) নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট অডিটরিয়ামে নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও ইসির যৌথ উদ্যোগে নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সিইসি আরও বলেন, “আমার মূল মনোযোগ সবসময় নির্বাচনেই থাকে। সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বহু মানুষকে জিজ্ঞাসা করেছি, কেউ আমাকে জানাননি যে ভোট দেওয়ার সময় কোনো অসুবিধা পেয়েছেন।”
তিনি উল্লেখ করেন, “এবারের নির্বাচনে অনেক নারী ভোটের প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। তবে অনেক ক্ষেত্রে অপপ্রচারের কারণে নারীদের অবদানকে অবমূল্যায়ন করা হয়। এটি বন্ধ করতে হবে। নারীরা সমাজ গঠনে যত এগিয়ে আসবেন, ততই আমাদের দেশ উন্নয়ন অর্জন করবে। নারী উন্নয়নে আমাদের আরও কাজ করা প্রয়োজন।”
অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনারসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


























