ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ডিবি পরিচয় ব্যবহার করে ছিনতাই চেষ্টার ঘটনায় দুইজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করল জনতা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাই করার চেষ্টা করা দুই ভুয়া সদস্যকে স্থানীয় জনতা আটক করেছে। তাদের পরে পুলিশে হস্তান্তর করার আগে জনতা গণপিটুনি দেয়। তবে ঘটনার সময় তাদের আরও চার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পীচমোড় চিংড়িখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের ইউনিফর্ম পরিধান করে এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করলে দুজনকে আটক করা সম্ভব হয়।

আটকরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া এলাকার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান রহমান (২৯) এবং একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। আটক দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডিবি পরিচয় ব্যবহার করে ছিনতাই চেষ্টার ঘটনায় দুইজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করল জনতা

আপডেট সময় : ০৪:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬