ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ে সংলগ্ন সন্যাসীরচর খলিফাকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাইওয়ের পাশে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬