ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফেনীতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ৩০

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটির সামনের অংশ।

ফেনীতে একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কালিদহ সিলোনীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

আহতদের মধ্যে দুইজন ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা এ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহণের একটি যাত্রীবাহী বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। দুপুরে সিলোনিয়া এলাকায় পৌঁছলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।  দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ৩০

আপডেট সময় : ০৮:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬