ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

স্বরাষ্ট্রমন্ত্রীর নবীন পুলিশ কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ২০৬৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শনিবার নবীন পুলিশ কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আইনের চোখে সকলেই সমান—রাজনৈতিক কর্মী হোক বা প্রান্তিক কৃষক—এটি পুলিশ কর্মকর্তাদের সর্বদা মনে রাখতে হবে।

মন্ত্রী এই আহ্বান জানান বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে। তিনি বলেন, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি। নবীন কর্মকর্তাদের এটি মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থার মাধ্যমে দেশবাসীকে সেবা দিতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশ বাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার স্বাধীন ও শক্তিশালী ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করছে। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “জনগণের সেবক হোন। অপরাধীর মনে ভয়, নিরপরাধীর মনে প্রশান্তি জাগাবেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ এবং ডিজিটাল অপরাধ দমনেও নবীন কর্মকর্তাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি নবীনদের আইনের প্রতি অবিচল আস্থা ও নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন, অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের পদক বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এবং আইজিপি মো. আলী হোসেন ফকির

পাসিং আউট প্যারেড শেষে নবীন সহকারী পুলিশ সুপাররা দেশের বিভিন্ন জেলায় ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়িত হবেন। এই ব্যাচে মোট ৭২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছিলেন, যার প্যারেড কমান্ডার ছিলেন এএসপি আহমেদ সাদমান সাকিব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রীর নবীন পুলিশ কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

আপডেট সময় : ০৩:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬