ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর হঠাৎ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ২০৭৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রবিবার সকালে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা সরেজমিনে যাচাই করেন।

সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সংক্ষিপ্ত কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী ১ নম্বর ভবন থেকে হেঁটে ৬ নম্বর ভবনে যান। সেখানে জ্বালানি, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং উপস্থিতি সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখেন সরকারপ্রধান। এরপর তিনি ৫ নম্বর ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ের দপ্তরগুলো ঘুরে দেখেন।

পরে সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি কৃষক কার্ডের ডেমো উপস্থাপন সংক্রান্ত বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর হঠাৎ পরিদর্শন

আপডেট সময় : ১১:৪০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬