ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ২০৭৮ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

নোয়াখালীর চাটখিলে এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে এমরান হোসেন আকিব (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব সোশালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযানে তাকে আটক করা হয়। আকিব ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ শাশুড়িকে নিয়ে ওই গৃহবধূ বাড়িতে বসবাস করতেন। তার স্বামী কর্মসূত্রে কুমিল্লায় থাকেন। এই সুযোগে অভিযুক্ত আকিব দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিল। প্রস্তাবে সাড়া না পেয়ে সে ক্ষুব্ধ হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে গৃহবধূকে জোরপূর্বক বাড়ির পাশের একটি কালভার্টের নিচে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সুস্থ হলে বিষয়টি শাশুড়ি ও স্বামীকে জানান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬