ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হামের টিকা সংগ্রহে নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

নতুন করে হামের টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ দিনে দেশে হামের সংক্রমণ কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সক্ষমতা এখনো রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ডিএনসিসি হাসপাতালে হামের জন্য আলাদা কর্নার চালু করা হয়েছে।

তিনি আরও জানান, গত আট বছরে কোনো সরকার হামের টিকা দেয়নি, যার ফলে সাম্প্রতিক সময়ে রোগটির প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা কেনা হচ্ছে।

মন্ত্রী বলেন, বেসরকারি অনুদানের মাধ্যমে ৫টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৪টি ভেন্টিলেটর আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতে নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে এবং এসব মোকাবিলায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হামের টিকা সংগ্রহে নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬