ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সংসদে সরকার ও বিরোধীদলীয় সদস্যদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার আগেই আলাদা বৈঠকে বসেছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় বিরোধীদলীয় সভাকক্ষে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে মুলতবি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

অধিবেশন শুরুর আগে দুপুর দেড়টায় সরকারি দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভার আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, “স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি।”

এছাড়া বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানান, ২৪টি অধ্যাদেশ নিয়ে যা এখনো ঐকমত্য হয়নি, সেগুলো আজ বিশেষ কমিটিতে আলোচনার জন্য তোলা হবে।

প্রায় ১৩ দিন পর আজ আবারও বসছে সংসদের প্রথম অধিবেশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সংসদে সরকার ও বিরোধীদলীয় সদস্যদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ০২:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬