ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শিবচর থানার ওসিকে যোগদানের মাত্র চার দিনের মধ্যে প্রত্যাহার করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ২০৭৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র চার দিনের মধ্যে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) তার প্রত্যাহারের খবর জানা গেছে।

এর আগে শনিবার (২৮ মার্চ) তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। জানা যায়, আমির হোসেন সেরনিয়াবাত গত ২৪ মার্চ শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। মাত্র চার দিনের মধ্যে তার প্রত্যাহারে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। তবে প্রত্যাহারের পেছনের কোনো কারণ এখনো জানা যায়নি।

শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন কাদের বলেন, “ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো বিশেষ কারণ নেই। এটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।”

প্রসঙ্গত, আমির হোসেন সেরনিয়াবাত এর আগে দীর্ঘদিন শিবচর থানায় উপ-পরিদর্শক এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শিবচর থানার ওসিকে যোগদানের মাত্র চার দিনের মধ্যে প্রত্যাহার করা হয়েছে

আপডেট সময় : ০৩:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬