শিরোনাম ::
দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
সরকার দুর্নীতির সুযোগ না দিয়ে গ্রামীণ সড়ক উন্নয়নকে অগ্রাধিকার দেবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়েও কিছু ক্ষেত্রে উপদেষ্টাদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় তহবিল নেওয়ার অভিযোগ রয়েছে। এতে দেশের উত্তরাঞ্চলসহ অনেক অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে দুর্নীতি রোধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হবে।
ট্যাগস :


























