ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের জন্য ১১টি নির্দেশনা মেনে চলার নির্দেশ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১১ দফা নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার এ সংক্রান্ত চিঠি মন্ত্রণালয় থেকে অধীন দপ্তর-সংস্থা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একই ধরনের নির্দেশনা দেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। ফলে পূর্বের নির্দেশনার আলোকে নতুন করে এসব নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য বলা হয়েছে।

নির্দেশনাগুলো হলো:

  • প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে অবস্থান বাধ্যতামূলক। এ সময় কোনো দাফতরিক কার্যসূচি নির্ধারণ করা যাবে না।
  • দিনের বেলায় প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার কমাতে হবে এবং জানালা-দরজা খুলে আলো ব্যবহার নিশ্চিত করতে হবে।
  • প্রয়োজন ছাড়া অতিরিক্ত লাইট, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা যাবে না।
  • এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
  • কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করতে হবে।
  • করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখতে হবে।
  • অফিস শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব যন্ত্র বন্ধ নিশ্চিত করতে হবে।
  • বিশেষ অনুমতি ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।
  • জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
  • অফিস কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়ি নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
  • নির্দেশনা বাস্তবায়ন তদারকিতে প্রতিটি দপ্তরে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সরকারি কর্মকর্তাদের জন্য ১১টি নির্দেশনা মেনে চলার নির্দেশ

আপডেট সময় : ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬