ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চিফ হুইপ জানালেন, এমপিরা কবে পাবেন বাসা বরাদ্দ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:২০:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কেনাকাটার কাজ চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি এ তথ্য জানিয়েছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে সোমবার (৩০ মার্চ) দুপুর একটার আগে বৈঠক শুরু হয়। চিফ হুইপ জানান, সাউন্ড সিস্টেম এখনও কাজ করছে না। তিনি বলেন, হাউজ কমিটির বৈঠক হয়েছে এবং ১০ এপ্রিলের মধ্যে সকল এমপি বাসায় উঠতে পারবেন। আসবাবসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ের কাজ চলছে। সুপেয় পানি সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিফ হুইপ আরও বলেন, নতুন ব্যবস্থা আনার আগে বিদ্যমান সাউন্ড সিস্টেম নিয়েই কাজ চালাতে হবে। সাউন্ড সিস্টেম নিয়ে যেন বালিশ বা পর্দা সম্পর্কিত সমস্যা না হয়, তা খেয়াল রাখা হবে। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টে সাউন্ড সিস্টেমে নাশকতার ঘটনা ঘটেছিল। প্রথম অধিবেশনেই জটিলতার কারণে প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইকে কথা বলতে হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ স্যাবোটাজ করেছেন। তদন্ত কমিটি ২ এপ্রিল প্রতিবেদন দেবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চিফ হুইপ জানালেন, এমপিরা কবে পাবেন বাসা বরাদ্দ

আপডেট সময় : ০৩:২০:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬