ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি কর্তৃক নিবন্ধন সনদ নবায়ন না করা হলে ব্যবসা পরিচালনা আইনসিদ্ধ নয় এবং সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। মন্ত্রণালয় মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কীকরণ জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, সংশোধিত আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী, কোনো ট্রাভেল এজেন্সি নিবন্ধন সনদ নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

মন্ত্রণালয় মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সি পরিচালকদের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে দ্রুত নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সনদ নবায়ন না করা এবং অবৈধভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ

আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬