ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মিস কেস করতে গিয়ে ধরা, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৩:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২১৭৪ বার পড়া হয়েছে

ঢাকার সাভার-এ মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মিস কেস করে জমি দখলের চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আসাব উদ্দিন নামে এক ব্যক্তি। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
আজ সাভার উপজেলা ভূমি অফিস-এ এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আব্দুল্লাহ আল আমিন, সহকারী কমিশনার (ভূমি), সাভার।
জানা যায়, আসামি আসাব উদ্দিন ভাকুর্তা ইউনিয়ন-এর খাগুরিয়া কান্দাপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। তিনি প্রতারণার মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মিস কেস করার চেষ্টা করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ হলে তাৎক্ষণিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।
তদন্তে প্রতারণার প্রমাণ পাওয়ার পর আসাব উদ্দিন তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন জানান, ভূমি সংক্রান্ত যেকোনো প্রতারণা রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে মিস কেস করতে গিয়ে ধরা, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬