ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

প্রকল্পের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কিশোরগঞ্জে ইউপি প্রশাসকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক মো. ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি তিনজন ইউপি সদস্যের কাছ থেকে ব্যাংকের সাদা চেকে স্বাক্ষর নিয়ে ১০ লাখ টাকা উত্তোলন করেছেন।

সরকার সম্প্রতি এগারসিন্দুর ইউনিয়নের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে চেয়ারম্যানের কক্ষ সংস্কার ও গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য পাঁচটি প্রকল্প তৈরি করেন ইউপি প্রশাসক। তবে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পগুলোতে কাজ না করে তিনি সাদা চেকে স্বাক্ষর নেন এবং পুরো টাকা নিজেই ব্যাংক থেকে তুলে নেন।

বাহাদিয়া ও চরদেওকান্দি এলাকার চারটি রাস্তা সংস্কারের প্রকল্পের মধ্যে একটিতে আংশিক কাজ হয়েছে। চেয়ারম্যানের কক্ষে রঙের কাজ দেখিয়ে ২ লাখ টাকা খরচ দেখানো হয়েছে।

প্রকল্পের সভাপতারা জানান, তারা প্রকৃতপক্ষে নতুন কাজের কোনো তথ্য পায়নি। বাহাদিয়ার একটি ইটের রাস্তা প্রকৃতপক্ষে দুই মাস আগে নির্মিত হয়েছে, তবে এটি নতুন প্রকল্পের নামে দেখানো হয়। অন্য প্রকল্পগুলোতে কিছু কাজ হয়েছে, কিন্তু বরাদ্দের টাকা তাদের এখনও প্রদান করা হয়নি।

অভিযুক্ত ইউপি প্রশাসক মো. ইদ্রিস আলী সরকার অভিযোগের জবাবে বলেন, ঈদের আগে দ্রুত টাকা উত্তোলন করতে হয়েছিল। তিনি দাবি করেন, দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং বাকিগুলোর কাজও শীঘ্রই সম্পন্ন হবে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, সরকারি টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রকল্পের ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কিশোরগঞ্জে ইউপি প্রশাসকের বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬