শিরোনাম ::
ফায়ার সার্ভিসে নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মাহমুদুল হাসান
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।
মাহমুদুল হাসান ২৯ মার্চ রোববার তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এই তথ্য ফায়ার সার্ভিস মিডিয়া সেল মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত। মাহমুদুল হাসান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ডিফেন্স স্ট্রাটেজি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।
ট্যাগস :


























