ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে ভারত নতুন সরকারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে।

ভারত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং চিকিৎসা ভিসাসহ সব ক্ষেত্রে পূর্বের মতো সুবিধা ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়া গেছে।

লিবিয়ায় মানবপাচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় বাংলাদেশি কর্মীরা বৈধ উপায়ে বিদেশে যাক। তবে মানবপাচারকারী চক্রগুলো এই সুযোগকে অপব্যবহার করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এ ধরনের অপরাধ বন্ধে কাজ করছে সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬