ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হান্নান মাসউদকে কেন সতর্ক করলেন স্পিকার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে সংসদের অধিবেশন চলাকালে সতর্ক করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন ৯৪ উত্থাপনের সময় হান্নান মাসউদ বলেন, দিনটি তার জন্য বিশেষ আনন্দের, কারণ তার পিতা—একজন মাদ্রাসা শিক্ষক—সেদিন সংসদের গ্যালারিতে উপস্থিত ছিলেন।

তার এই বক্তব্য স্পিকারের দৃষ্টিগোচর হলে তিনি কার্যপ্রণালি বিধির বিষয়টি তুলে ধরে এমপিকে সতর্ক করেন।

স্পিকার বলেন, বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত কোনো ব্যক্তিকে নিয়ে সংসদে মন্তব্য করা যায় না। তবে তিনি সংসদ সদস্যের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হান্নান মাসউদকে কেন সতর্ক করলেন স্পিকার

আপডেট সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬