শিরোনাম ::
তুরস্কের উপকূলে নৌকাডুবিতে ১৮ জন নিহত
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
তুরস্কের দক্ষিণ-পশ্চিমে বোদরুম উপকূলের কাছে এজিয়ান সাগরে একটি নৌকা ডুবে অন্তত ১৮ অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দেশটির উপকূলরক্ষী বাহিনী জানায়, নৌকা ডুবির পর ২১ জন নথিবিহীন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকাজ চলাকালীন নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে। এ বিষয়ে অভিবাসীদের জাতীয়তার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তুরস্ক থেকে গ্রিসের দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার পথে বিপজ্জনক সমুদ্রপথ পারাপারের সময় এই ধরনের জাহাজডুবি এক সাধারণ ঘটনা।
ট্যাগস :



























