ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

চরমোনাইয়ের রিজার্ভ লঞ্চ ডুবেছে, উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিল উপলক্ষে যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ ডুবে গেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে আসা এমভি মানিক-৪ নামের লঞ্চটি রাতে জোয়ারের কারণে নদীর বালুর ওপর উঠে যায়। পরবর্তীতে ভাটা শুরু হলে পানি কমতে থাকে এবং একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।

ঘটনার পর বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত কোনও হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। লঞ্চ মালিকের আবেদন মোতাবেক নদী থেকে লঞ্চ উত্তোলনের কাজ শুরু হবে।

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চরমোনাইয়ের রিজার্ভ লঞ্চ ডুবেছে, উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে

আপডেট সময় : ০৩:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬