ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে ৪৪৮০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, যুবকের জেল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ২০৮৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসির নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোড এলাকায় মেঘনা পেট্রোলিয়াম ডিপোর পাশের একটি বাড়িতে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে এই জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।

আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে নাসিরকে আটক করে তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং জেলহাজতে পাঠানো হয়। জব্দ করা তেল মেঘনা পেট্রোলিয়াম ডিপো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগের দিন একই এলাকায় আরেকটি অভিযানে ৯ হাজার ১০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। ওই ঘটনায় সিফাত গাজী নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিল। স্বল্প সময়ের ব্যবধানে একই এলাকা থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নারায়ণগঞ্জে ৪৪৮০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, যুবকের জেল

আপডেট সময় : ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬