ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ, ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ কারাবন্দি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

কামরুল ইসলামের পক্ষ থেকে উন্নত চিকিৎসার আবেদন করার পর এই নির্দেশনা দেয়া হয়। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আসামির আইনজীবীরা সোমবার তার অসুস্থতার বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এনেছিলেন। পরবর্তী দিন আসামিপক্ষ লিখিত আবেদন দাখিল করেন। তিনি বলেন, ‘‘আবেদনটি পর্যালোচনা করে দেখা হবে। সত্যিই যদি চিকিৎসার প্রয়োজন হয়, মানবিক কারণে সে চিকিৎসা নিতে পারবেন।’’

গ্রেফতার হওয়ার আগে থেকেই কামরুল ইসলাম বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকার আদালতে হাজিরা দেওয়ার সময় টয়লেটে পড়ে মাথায় চোট পান। তাঁর আইনজীবী নাসিম মাহমুদ তখন জানান, কামরুল ইসলাম পাকস্থলীর ক্যানসারসহ জটিল বিভিন্ন রোগে আক্রান্ত।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার পতনের পর, ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার কয়েকটি মামলায় আসামি করা হয়েছে। জুলাই মাসে অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ, ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে

আপডেট সময় : ০৬:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬