ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচন মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনির

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মানতে হলে জনগণের গণভোটের রায়ও মানা উচিত। বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা ও গণভোট বাস্তবায়নের প্রশ্নে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, “জাতীয় নির্বাচনকে সম্মান করতে হলে জনগণের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বিএনপির ৩১ দফা পদক্ষেপে সংবিধান সংশোধনের প্রস্তাব রয়েছে, তবে সরাসরি সংবিধান পরিবর্তনের উল্লেখ নেই।” তিনি আরও যোগ করেন, “সালাহউদ্দিন আহমদ বলেছেন রাজহাঁস দিয়ে অবৈধ ডিম পাড়ানো হয়েছে। তবে রাজহাঁসকে কে পালন করেছে, তা তিনি বলেননি। রাজনৈতিক নেতা হিসেবে রাষ্ট্রপতিকে এমন প্রশ্ন করা যৌক্তিক কি না তা ভাবার বিষয়।”

শিশির মনির উল্লেখ করেন, “আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সবাইকে ‘সোশ্যাল কনট্রাক্ট থিওরি’ পড়তে বলেছেন, কিন্তু ৫ আগস্টের ঘটনায় রাষ্ট্রের সঙ্গে চুক্তি ভেঙে গেছে। গণভোট সংবিধানে নেই বলার যুক্তি অসঙ্গত—কারণ জিয়াউর রহমানের সময়ও গণভোট হয়েছিল, তখনও সংবিধানে স্পষ্ট উল্লেখ ছিল না।”

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে যেসব অধ্যাদেশ জারি হয়েছিল, সেগুলো বিএনপি চায়নি, তাই বাদ দেওয়া হচ্ছে।”

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “বিএনপির মধ্যে রাজনৈতিক হীনমন্যতা রয়েছে। দলটি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে।”

ফুয়াদ আরও বলেন, “আওয়ামী লীগ ১৭ বছরে যে ফ্যাসিবাদ দেখিয়েছে, বিএনপি ১৭ দিনে একই চরিত্র দেখাচ্ছে। বাহাত্তরের সংবিধান ও চুক্তি তারা কোথাও না কোথাও মানার প্রতিশ্রুতি দিয়েছে, তাই এ নিয়ে সরাসরি কথা বলতে পারছে না। তারা ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের ভোট ও সংখ্যালঘু ভোটের কারণে। বিএনপির রাজনীতি এখনও এক্সক্লুসিভ নয়।”

তিনি যোগ করেন, “দেশকে ৫৫ বছর পর স্থিতিশীল দেখতে চাইলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে এবং অন্য সমস্যাগুলো নিয়েও কাজ করতে হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতীয় নির্বাচন মানতে হলে জনগণের দেয়া গণভোটের রায়ও মানতে হবে: শিশির মনির

আপডেট সময় : ০৭:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬